আপনারা জেনে খুশি হবেন যে, পাঠাগার স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ইতোমধ্যে সুদৃশ্য ও সুপরিসর ২ রুমের ফ্ল্যাট (দ্বিতীয় তলা) নেয়া হয়েছে। যেখানে পাঠাগারের সাথে পরিচ্ছন্ন কিচেন এবং ওজু গোছলের জন্য বাথরুম রয়েছে। আর রয়েছে সুন্দর বারান্দা।
দুটি রুমই আমরা সাজিয়েছে বই এর সেল্ফ এবং আরামদায়ক চেয়ার সম্বলিত বিশাল আকারের রিডিং টেবিল দিয়ে। যেখানে হাত বাড়ালেই পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় সকল বই এবং রেফারেন্স বই। আরামদায়ক রুমে আপনি বই পড়ার পাশাপাশি পারবেন বিভিন্ন বিষয় নিয়ে গবেষনা করা সুযোগ। যেহেতু এখানে যারা আসবেন সবাই শুধু জ্ঞান অর্জনের জন্যই আসবেন সেহেতু এখানে একটা জ্ঞান আহরনের আধার হিসেবে কাজ করবে।
আপনি চাইলে লম্বা সময় নিয়ে পড়াশুন করতে পারবেন। আর্টিক্যাল কিংবা কলাম লেখতে পারবেন। অথবা চাইলে বিভিন্ন ল্যাকচার পড়ে ও দেখে থিসিত তৈরী করতে পারবে।
"পাঠাগার" প্রতিষ্ঠিত হয়েছে জ্ঞান অর্জন এবং বিতরনের মাধ্যম হিসেবে। এখানে সকল প্রকার ব্যক্তিগত, রাজনৈতিক এবং অপ্রয়োজনীয় বিষয়ে আলোচনা সম্পুর্ণভাবে নিষেধ।
আপনারা যারা বই পড়েন, বই ভালোবাসেন, বইয়ের জন্য ব্যয় করতে দিধা করেন না তাদেরকে আমাদের "পাঠাগার" এ এসে যে কোন প্রকার বই পড়তে এবং সংগ্রহ করতে আহ্বান জানাচ্ছি। আশা করছি জ্ঞান অন্বেষনের এই বিশাল কর্মযজ্ঞে আপনাকে আমাদের পাশে পাবো।
সদস্য হতে হলে যোগাযোগ করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে আসুন। আপাতত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকছে।
